বুধবার ● ১ এপ্রিল ২০২৬
তালতলীতে ট্রাক্টর চাপায় চালকের মৃত্যু
হোম পেজ » বরগুনা » তালতলীতে ট্রাক্টর চাপায় চালকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী গ্রামে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চাপা পড়ে বেল্লাল প্যাদা (চালক) নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ছোটবগী বাজার এলাকার জলিল প্যাদার ছেলে বেল্লাল প্যাদা ট্রাক্টরে বালু বোঝাই করে নাশের প্যাদা বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের ঢালু অংশে নামার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তিনি গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম বিশ্বাস সাগরকন্যাকে বলেন, বালু বোঝাই ট্রাক্টরটি ঢালু সড়কে নামার সময় উল্টে গিয়ে চালক নিচে চাপা পড়েন।
তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শরীফুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৮:০২ ● ২৭ বার পঠিত
