মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬

গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ সম্পন্ন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ সম্পন্ন
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের প্রণোদনা সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বীজ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ তুলে দেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, পাট উন্নয়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

 

বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতে স্বনির্ভরতা অর্জনে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, বিতরণকৃত বীজের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং চলতি মৌসুমে ভালো ফলন পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:১১ ● ২৬ বার পঠিত