সোমবার ● ৩০ মার্চ ২০২৬

সভাপতি রবিন, সম্পাদক মনির পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবে নতুন কমিটি গঠিত

হোম পেজ » গণমাধ্যম » সভাপতি রবিন, সম্পাদক মনির পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবে নতুন কমিটি গঠিত
সোমবার ● ৩০ মার্চ ২০২৬


 

সভাপতি রবিন, সম্পাদক মনির

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাতে প্রেসক্লাব কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার-এর সংবাদদাতা রবিউল হাসান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের বার্তা ও দ্য ফিনান্সিয়াল পোস্ট-এর প্রতিনিধি রবিউল হাসান মনির। কমিটির অন্যান্য পদে সহসভাপতি হিসেবে রতন কুমার দাস (দৈনিক যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ সানমুন রেজা (দৈনিক জনবাণী) এবং দপ্তর ও প্রচার সম্পাদক বিকাশ হালদার (দৈনিক দেশকাল) দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এনামুল হক (দৈনিক ইনকিলাব), তারেকুর রহমান তারেক (দৈনিক তৃতীয় মাত্রা) ও শেখ রিয়াজ আহমেদ নাহিদ (দৈনিক আজকের দর্পণ)।

 

এর আগে সিনিয়র সাংবাদিক রতন কুমার দাসের সভাপতিত্বে প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে নতুন কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৯:৩০ ● ৩২ বার পঠিত