পিরোজপুরে নেছারাবাদ থানার এএসআই নাজমুল হাসান পুরস্কৃত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে নেছারাবাদ থানার এএসআই নাজমুল হাসান পুরস্কৃত
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

পিরোজপুরে নেছারাবাদ থানার এএসআই নাজমুল হাসান পুরস্কৃত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুর জেলা পুলিশের ফেব্রুয়ারি ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নেছারাবাদ থানার এএসআই মোঃ নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। বিভিন্ন মামলার পলাতক আসামি গ্রেফতার ও আদালতের জারি করা ওয়ারেন্ট দ্রুত তামিলের ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

 

রবিবার পিরোজপুরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার তার পক্ষে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসানের হাতে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন।

 

প্রতিক্রিয়ায় এএসআই মোঃ নাজমুল হাসান সাগরকন্যাকে বলেন, ‘এই সম্মাননা আমার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।’

বাংলাদেশ সময়: ২১:২৬:০৮ ● ৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ