গৌরনদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
শনিবার ● ২৮ মার্চ ২০২৬


 

গৌরনদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

 

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, বরিশাল জেলা উত্তর মহিলা দলের সাবেক সভাপতি তাসলিমা পারভীন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সভা সঞ্চালনা করেন মোঃ ফুয়াদ হোসেন এনি। শেষে বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:২৭:৩৯ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ