বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হোম » বরিশাল » গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬


 

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ, উপজেলা বিএনপির পক্ষে আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীর জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:১৩ ● ১০৭ বার পঠিত