বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
দশমিনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় যথাযোগ্য মর্যাদা ও গৌরবের আবহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল ৮টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ, ডা. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন, সদস্য সচিব মিলন মাতুব্বর, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন করে।
এছাড়াও দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় ‘লাল দল বনাম সবুজ দল’ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:১৪ ● ৩২ বার পঠিত
