বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
কলাপাড়ায় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
হোম পেজ » মুক্তিযুদ্ধ » কলাপাড়ায় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও ডিডিসি (জেলা উন্নয়ন সমন্বয়কারী), মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। দিবসটি উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে কলাপাড়া পৌরশহরের বিভিন্ন মসজিদ, এতিমখানা এবং তার জন্মস্থান উপজেলার ধুলাসার ইউনিয়নের বিভিন্ন মসজিদসহ ঢাকার বঙ্গবাজার মসজিদ ও মাদ্রাসায় কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের এই দিনে কলাপাড়া হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মুক্তিযুদ্ধের এই বীর সেনানী বিজয়ের চেতনা ধারণ করে জনপদের মানুষের মাঝে আজও শ্রদ্ধাভরে স্মরণীয় হয়ে আছেন।
বাংলাদেশ সময়: ১১:০০:৩০ ● ৫৫ বার পঠিত
