বুধবার ● ২৫ মার্চ ২০২৬
আগৈলঝাড়ায় চাঁদত্রিশিরা হোসেন স্মৃতি একাদশের ফাইনাল জয়
হোম পেজ » খেলা » আগৈলঝাড়ায় চাঁদত্রিশিরা হোসেন স্মৃতি একাদশের ফাইনাল জয়

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ফাইনালে দুশমী টাইগার্স একাদশকে ৯ উইকেটে হারিয়ে চাঁদত্রিশিরা হোসেন স্মৃতি একাদশ চ্যাম্পিয়ন হয়।
বাগধা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী অহিদুজ্জামান নিলুর উদ্যোগে চক্রিবাড়ী নিউ ড্রিম স্পোর্টিং ক্লাবের আয়োজনে গত ১৭ মার্চ টুর্নামেন্টটি শুরু হয়। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
খেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত হোসেন মনু, শামসুল হক খোকন, বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল হোসেন বখতিয়ার, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পিন্টু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক, সমাজসেবক বাবুল আকন ও মস্তফা আকন।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন মনু ও শামসুল হক খোকন বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৩:১৩:০২ ● ৪২ বার পঠিত
