বুধবার ● ২৫ মার্চ ২০২৬

মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মাদারীপুরে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ

হোম » ঢাকা » মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মাদারীপুরে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ
বুধবার ● ২৫ মার্চ ২০২৬


 

শেখ জায়েদ হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতা শেখ জায়েদ হোসেন (২২)কে গণপিটুনি দিয়ে শিবচর থানার পুলিশের হাতে সোপর্দ করেছে।

 

ঘটনা মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঘটে। স্থানীয়রা জানায়, জায়েদ হোসেন একই এলাকার মনির বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে ওই নারীকে ধর্ষণ করেন। বিষয়টি জনসাধারণের নজরে আসার পর তাঁকে হাতেনাতে ধরে গণপিটুনি দেওয়া হয় এবং পরে পুলিশে খবর দেয়।

 

শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত এ খবরের সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, ধর্ষণের শিকার নারীটি এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫২:১৮ ● ১১৪ বার পঠিত