মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬

পিরোজপুরের কাউখালীতে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরের কাউখালীতে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬


 

পিরোজপুরের কাউখালীতে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরি ও কাঠালিয়া মৌজার সীমানায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে দখলকৃত খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কাউখালী সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাওলাদার ও মো. বজলুর রহমান খন্দকার (ভুট্টো) প্রমুখ।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খালটি দখল হয়ে থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর ফলে কয়েক হাজার একর জমি অনাবাদি পড়ে রয়েছে এবং কৃষি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে খালটি দ্রুত দখলমুক্ত করে পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি।

 

এসময় তারা অবিলম্বে সকল দখলকৃত সরকারি খাল উদ্ধার করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৬ ● ২৭ বার পঠিত