শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
বাগেরহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
হোম পেজ » খুলনা » বাগেরহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বাগেরহাটের রামপাল ও মোংলায় অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে রামপালের হুড়কা এলাকায় অসহায় নারী-পুরুষদের হাতে শাড়ি, কাপড় ও নগদ টাকা তুলে দেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এর আগে তিনি মোংলায়ও অসহায়দের মাঝে একইভাবে উপহার সামগ্রী বিতরণ করেন।
পর্যায়ক্রমে রামপালের বিভিন্ন ইউনিয়নে এসব উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যাতে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। তিনি জানান, ক্ষমতাবান বা দুর্বল-সবাই ন্যায়বিচার পাবে এবং কোনোভাবেই এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গ হতে দেওয়া হবে না। পাশাপাশি ভ্রাতৃত্ববোধ নিয়ে সহিংসতামুক্ত সমাজ গড়ার আহ্বান জানান তিনি।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ২১:০০:২২ ● ২১ বার পঠিত
