শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদুল ফিতর
হোম পেজ » জাতীয় » দেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদুল ফিতর![]()
সাগরকন্যা প্রতিবেদক,
ঢাকা
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও সকাল পৌনে ১১টায় জামাতগুলো অনুষ্ঠিত হবে।
এদিকে, পৃথক বাণীতে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমআর
বাংলাদেশ সময়: ২০:৩১:১৯ ● ২১ বার পঠিত
