বুধবার ● ১৮ মার্চ ২০২৬
আগৈলঝাড়ায় ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে তিনশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত বিতরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শিশির কুমার গাইন, ডাঃ মিরন হালদার, ডাঃ শামীম হোসেন ও ডাঃ শারমিন জাহান সেতু। পাশাপাশি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে তিনশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি, চাল, ভোজ্য তেল, দুধ ও গরম মসলা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:২৭:৪৮ ● ২২ বার পঠিত
