মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬

গৌরনদীতে সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোম পেজ » গণমাধ্যম » গৌরনদীতে সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬


 

গৌরনদীতে সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে গৌরনদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) গৌরনদীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ, হান্নান শরীফ, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল, বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম সেন্টু খান, এম এ গফুর, জেলা যুবদলের সদস্য সচিব মো. গোলাম মোর্শেদ মাসুদ, লন্ডনপ্রবাসী মো. মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মো. জাকির হোসেন রাজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীমুল হক শামীম, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহতাব সরদার, যুবদল নেতা মো. সিরাজ সরদার, মো. বাবুল দর্জি ও মো. রাইসুল ইসলাম রাশেদ সরদার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিক মো. খোকন আহমেদ হীরা, কোষাধ্যক্ষ মো. জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক মো. আলী বাবু, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মো. মোল্লা ফারুক ও মো. তারিম হাসান রাজিব, কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি শেখ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মো. সাদাৎ হোসেন ওয়াসিমসহ গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী বায়েজিদ হাসান রনি ও মো. সুমন তালুকদার। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ মো. মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ০:৩০:১০ ● ৫০ বার পঠিত