সোমবার ● ১৬ মার্চ ২০২৬

গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী
সোমবার ● ১৬ মার্চ ২০২৬


গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রীগোপালগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দেশব্যাপী নদী-নালা খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় গোপালগঞ্জে খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলার কোটালীপাড়া উপজেলার ধুরাল খাল খননের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এসময় গোপালগঞ্জ ১ আসনের সাংসদ কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান মোল্যা, ২ আসনের ডা. কেএম বাবর ও ৩ আসনের সাংসদ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী’সহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাগণ উপস্থি ছিলেন।

 

পানি উন্নয়ন বোর্ড আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। খাল খনন কর্মসূচী উদ্বোধনে খুশি এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৪৩ ● ২৫ বার পঠিত