সোমবার ● ১৬ মার্চ ২০২৬

মোংলায় দুই হাজার শ্রমিককে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা

হোম পেজ » খুলনা » মোংলায় দুই হাজার শ্রমিককে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা
সোমবার ● ১৬ মার্চ ২০২৬


 

মোংলায় দুই হাজার শ্রমিককে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলা বন্দরের জেটিতে কর্মরত প্রায় দুই হাজার শ্রমিককে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ এজেন্ট) যৌথভাবে এ সহায়তা প্রদান করে।

 

সোমবার (১৬ মার্চ) সকালে মোংলা বন্দর প্রশাসনিক ভবনের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (ইএনডি) ড. আনিসুর রহমান, মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক মাহমুদুল চৌধুরী জনি।

 

মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন বলেন, শ্রমিকরা যাতে ঈদের দিন ভালোভাবে খাবার খেতে পারে, সে জন্য তাদের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩৩ ● ১৬ বার পঠিত