রবিবার ● ১৫ মার্চ ২০২৬
কুয়াকাটায় ঈদ উপলক্ষে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ঈদ উপলক্ষে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় দুঃস্থ, অসহায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
রবিবার কুয়াকাটা পৌরসভা চত্বরে আয়োজিত কর্মসূচিতে পৌর এলাকার ৩৫০০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এ সহায়তা কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে তাদের ঈদের আনন্দ কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
কুয়াকাটা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছর ঈদ উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪১ ● ২৫ বার পঠিত
