রবিবার ● ১৫ মার্চ ২০২৬

কলাপাড়ায় বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াধীন: জেলা ও দায়রা জজ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াধীন: জেলা ও দায়রা জজ
রবিবার ● ১৫ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াধীন: জেলা ও দায়রা জজ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী জেলার জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বলেছেন, কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগিরই বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ দেওয়া হবে।

 

রবিবার কলাপাড়ায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও সদ্য প্রয়াত অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেলের অকাল মৃত্যুতে বিচার অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ সময় তিনি প্রয়াত আইনজীবীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুন-অর-রশিদ, লিগ্যাল এইডের সিনিয়র সহকারী জজ রাসেল মজুমদার, কলাপাড়া সিনিয়র সহকারী জজ মো. মহিদুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি, জেলা আইনজীবী সমিতির সম্পাদক শরিফ মোহাম্মদ সালাউদ্দিন এবং কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।

 

পরে আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে চৌকি আদালতে প্র্যাকটিসরত আইনজীবীদের সঙ্গে বিচারকবৃন্দ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:৩২ ● ২২ বার পঠিত