রবিবার ● ১৫ মার্চ ২০২৬
বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনি’র তিন দিনের সফর স্থগিত
হোম পেজ » লিড নিউজ » বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনি’র তিন দিনের সফর স্থগিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নুরুল ইসলাম মনি’র নির্ধারিত তিন দিনের বরগুনা সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে চীফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত মাননীয় চীফ হুইপের বরিশাল ও বরগুনা সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য নির্দেশক্রমে জানানো হয়েছে।
এর আগে ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বরিশাল হয়ে বরগুনায় পৌঁছে প্রধানমন্ত্রীর ঘোষিত খালকাটা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার।
তবে কেন সফরটি স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বরগুনার বিএনপি নেতা ও সরকারি উকিল (জিপি) আবদুল মজিদ তালুকদার বলেন, চীফ হুইপের সরকারি সফর স্থগিতের বিষয়টি তারাও শুনেছেন। তিনি হয়তো সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ায় নির্ধারিত সময়ে আসতে পারেননি।
বাংলাদেশ সময়: ২২:২২:০১ ● ৯২ বার পঠিত
