রবিবার ● ১৫ মার্চ ২০২৬

বেনাপোল সীমান্তে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডিসহ চোরাইপণ্য জব্দ, আটক ১

হোম পেজ » খুলনা » বেনাপোল সীমান্তে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডিসহ চোরাইপণ্য জব্দ, আটক ১
রবিবার ● ১৫ মার্চ ২০২৬


 

বেনাপোল সীমান্তে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডিসহ চোরাইপণ্য জব্দ, আটক ১

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাইপণ্যসহ বিল্লাল হোসেন নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রবিবার (১৫ মার্চ) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদে হিজলী, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি ও ১০০ বোতল উইন্সেরেক্স কফি সিরাপসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

 

আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৪ ● ১৪ বার পঠিত