শনিবার ● ১৪ মার্চ ২০২৬

নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত
শনিবার ● ১৪ মার্চ ২০২৬


নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত গোপাল চন্দ্র দাস (৪০) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে গলাকাটা ও মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের পুলিশ সুপার মো. মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সম্রাট ও মো. রাজুর নাম জানা গেছে।

ঘটনার তদন্তে পিবিআই, সিআইডি ও র‍্যাব কাজ করছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। একটি সূত্রে জানা গেছে, সন্দেহভাজনদের একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৪৯ ● ৯৭ বার পঠিত