শনিবার ● ১৪ মার্চ ২০২৬
বিষখালী নদী দখল-দূষণমুক্ত ও ভাঙন রোধে সমন্বিত পদক্ষেপের দাবি
হোম পেজ » বরগুনা » বিষখালী নদী দখল-দূষণমুক্ত ও ভাঙন রোধে সমন্বিত পদক্ষেপের দাবি![]()
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী দখল ও দূষণমুক্ত করা এবং নদীভাঙন রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা।
শনিবার (১৪ মার্চ) উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জিনতলা এলাকায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে নদীর পাড়ে বসে স্থানীয়রা এ দাবি জানান।
এ সময় আব্দুল জব্বার, হেমায়েত হোসেন, বেলায়েত মিয়া, রফিকুল ইসলামসহ ভুক্তভোগীরা বলেন, বিষখালী নদীর অব্যাহত ভাঙনে বহু পরিবার বসতভিটা ও কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সামাজিক বনায়ন এবং অবৈধ দখল ও দূষণ বন্ধের দাবি জানান তারা।
ধরা পাথরঘাটা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন জানান, উপকূলীয় এলাকায় নদীভাঙন প্রতিনিয়ত মানুষের বসতভিটা ও জীবিকা কেড়ে নিচ্ছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বনায়ন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকারসহ সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করা জরুরি।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৮:০৫:৩৭ ● ২২ বার পঠিত
