শনিবার ● ১৪ মার্চ ২০২৬

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ৬ কোটি টাকার পণ্য চালান আটক

হোম পেজ » খুলনা » বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ৬ কোটি টাকার পণ্য চালান আটক
শনিবার ● ১৪ মার্চ ২০২৬


বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ৬ কোটি টাকার পণ্য চালান আটক

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ভারত থেকে আমদানি করা প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্যের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বন্দরের ৩৭ নম্বর পণ্যগার থেকে চালানটি জব্দ করা হয়।

আটক করা চালানের আমদানিকারক প্রতিষ্ঠান শাপা ইমপেক্স। চালানটিতে উন্নতমানের শাড়ি ৭ হাজার পিস, থ্রি-পিস ৬ হাজার পিস, টু-পিস ৩০০ পিস, বেবিওয়্যার ৩০০ কেজি, ওড়না ৫৫০ পিস, ফেসওয়াশ ৬০০ কেজি, বডি লোশন ১০০ কেজি এবং বিশেষ ধরনের কেমিকেল ৬০০ কেজি রয়েছে।

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পণ্য চালানটি আটক করা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দর ও কাস্টমসের এক শ্রেণির অসাধু কর্মকর্তার সহযোগিতায় সম্প্রতি মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির ঘটনা বেড়েছে। মাঝে মধ্যে দুই-একটি চালান আটক হলেও অধিকাংশই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সরকারের রাজস্ব আয়ে বড় ধরনের ক্ষতি হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।


দেকেডি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫৬ ● ৩১ বার পঠিত