বুধবার ● ১১ মার্চ ২০২৬

কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বিক্রয়বিধি লঙ্ঘনের দায়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বিক্রয়বিধি লঙ্ঘনের দায়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা
বুধবার ● ১১ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বিক্রয়বিধি লঙ্ঘনের দায়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পণ্য মোড়কে মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকা, দোকানে দৃশ্যমান মূল্য তালিকা না থাকা, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির অপরাধে ছয় ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

বুধবার দুপুরে পৌরশহরের সদর রোড এবং সবজি বাজার এলাকার ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। অর্থদন্ড প্রাপ্তরা হলেন: ব্ল্যাকবেড়ী চাইনিজ সাড়ে সাত হাজার টাকা, ইয়াকুব সাড়ে চার হাজার টাকা, মোল্লা ষ্টোর্স চার হাজার টাকা, অজিত ভান্ডার দুই হাজার টাকা, শংকর ষ্টোর্স দুই হাজার টাকা ও নিজাম ষ্টোর্স দুই হাজার টাকা।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া। এ সময় সহযোগী হিসেবে উপজেলা সিনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪০ ● ২৪ বার পঠিত