সোমবার ● ৯ মার্চ ২০২৬
কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির একটি ব্রাউন বুবক পাখি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কলাপাড়া পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে পাখিটি উদ্ধার করে ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’ কলাপাড়া শাখার সদস্যরা।
এর আগে রবিবার ওই এলাকার বিলকিচ জাহান নামের এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটিকে উদ্ধার করে প্রাণীকল্যাণ সংগঠনটির সদস্যদের খবর দেন।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ সাগরকন্যাকে জানান, পাখিটির ডানায় ক্ষত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংগঠনটির সদস্য কাওসার আহমেদ বলেন, পাখিটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় তাকে অবমুক্ত করা হবে।
নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুবক বা বাদামী বুবকের চোখ বড় ও হলুদ রঙের। বড় চোখের তীক্ষ্ণ দৃষ্টির কারণে অনেক ছোট প্রাণী ও পাখি এটিকে ভয় পায়।
বাংলাদেশ সময়: ১৯:৪৫:৪৬ ● ২৮ বার পঠিত
