রবিবার ● ৮ মার্চ ২০২৬

বরগুনায় প্রবাসী নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

হোম পেজ » বরগুনা » বরগুনায় প্রবাসী নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় প্রবাস ফেরৎ এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। রবিবার জেলা ও দায়রা জজ মো: ওসমান গনি মামলাটি গ্রহণ করে বরগুনা গোয়েন্দা শাখার কর্মকর্তাকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মামলার আসামী বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পাতাকাটা চরপাড়া গ্রামের মো: রাজিব সিকদার (৩৮)।

 

জানা গেছে, ভুক্তভোগী নারী দীর্ঘদিন জর্ডানে কর্মরত ছিলেন। ফেসবুকের মাধ্যমে রাজিবের সঙ্গে তার পরিচয় হয়। পরে সম্পর্ক গড়ে ওঠে এবং রাজিব বিয়ে করবে এমন আশ্বাসে নারী চাকরি ছেড়ে গত বছর ৩১ আগস্ট দেশে ফিরে আসেন। কিছুদিন পর রাজিবও দেশে আসেন। ৫ ডিসেম্বর থেকে রাজিব বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় নারী রাজিবকে বিয়ে করার প্রস্তাব দিলে রাজিব রাজি না হয়ে চলে যান।

 

ভুক্তভোগী নারী বলেন, রাজিব আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। আমি রাজি না হলে জোরপূর্বক করেছে। বিয়ের প্রস্তাব দেওয়ার পরও রাজিব রাজি হয়নি। আমি ৮ ফেব্রুয়ারি বরগুনা জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেছি। এরপরও কোনো আপোস হয়নি এবং তার ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:০৯ ● ১৬৩ বার পঠিত