শনিবার ● ৭ মার্চ ২০২৬
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কমিটির শপথ ও ইফতার মাহফিল
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কমিটির শপথ ও ইফতার মাহফিল![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) পবিত্র রমজান মাসের ১৭তম দিনে কুয়াকাটার হোটেল গ্রেভার ইন-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। এ সময় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ, মহিপুর থানার অফিসার ইনচার্জ মহব্বত খান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেব শরীফ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসীমউদ্দীন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, কুয়াকাটা ইসলামী শাসন আন্দোলনের সভাপতি হালিম বেপার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, যুবদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিরন, শ্রমিকদলের সভাপতি মানিক ফকির, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজ, সদস্য সচিব নেসার উদ্দিন, খাবার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্টজনরা।
বক্তারা জানান, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়ন, পর্যটকদের সেবার মান বৃদ্ধি এবং পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং কুয়াকাটার পর্যটন খাতের উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহিপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাইনুল ইসলাম মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান সাইদ।
দোয়া-মোনাজাত শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ২১:৪১:৩৫ ● ২৯ বার পঠিত
