শনিবার ● ৭ মার্চ ২০২৬
আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলের সংঘর্ষে দুইজন আহত
হোম পেজ » বরগুনা » আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলের সংঘর্ষে দুইজন আহত![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় শনিবার দুপুরে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সিএনজি মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)। দীর্ঘদিন ধরে সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে রাহাত ফকিরের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এবং একটি সিএনজি জব্দ করেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানালেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিল্টন হাওলাদার বলেন, প্রশাসনের অনুমোদন মোতাবেক সিএনজি পরিচালনা করতে চেয়েছিলাম, কিন্তু রাহাত ফকির বাধা দেয় এবং মারধর করেছে। রাহাত ফকির অভিযোগ অস্বীকার করে জানান, মিল্টন হাওলাদারই জোর করে দখল করেছে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৪৬:৪০ ● ৩২ বার পঠিত
