শুক্রবার ● ৬ মার্চ ২০২৬
বরগুনায় গাঁজাসহ যুবক গ্রেফতার
হোম পেজ » বরগুনা » বরগুনায় গাঁজাসহ যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা সদর উপজেলায় গাঁজাসহ সরুপ বিশ্বাস (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে বরগুনা সদর থানার একটি বিশেষ দল উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ডেমা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার সময় সরুপ বিশ্বাসকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২১:৩৩ ● ৩৯ বার পঠিত
