শুক্রবার ● ৬ মার্চ ২০২৬
নাজিরপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত যুব বিভাগের ইফতার মাহফিল
হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত যুব বিভাগের ইফতার মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শেখমাটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো. আকাইদ সরদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. রাসেল মিরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তারা বলেন, সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রমজানের তাৎপর্য ধারণ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তারা সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান ও সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সহসভাপতি মোহাম্মদ জাহিদুল হক। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১২:০১:০৮ ● ৫৩ বার পঠিত
