শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬

নারী সংরক্ষিত আসনে সুবর্ণা ঠাকুরকে চায় মতুয়ারা

হোম » ঢাকা » নারী সংরক্ষিত আসনে সুবর্ণা ঠাকুরকে চায় মতুয়ারা
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


নারী সংরক্ষিত আসনে সুবর্ণা ঠাকুরকে চায় মতুয়ারা

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ওড়াকান্দির ঠাকুর বাড়িতে শুক্রবার বিকেলে শ্রীশ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির আয়োজনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নেতাকর্মীরা বলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ৬ষ্ঠ পুরুষ পদ্মনাভ ঠাকুরের সহধর্মিনী সুবর্ণা ঠাকুরকে সংসদীয় নারী সংরক্ষিত আসনে দেখতে চায় দেশের মতুয়া ভক্তরা। ২০২২ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে ১ কোটি ৩৩ লক্ষ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে প্রায় ৭৫ ভাগ হরি চাঁদ ঠাকুরের অনুসারী মতুয়ারা। নেতারা আশা প্রকাশ করেন, সুবর্ণা ঠাকুর নারী সংরক্ষিত আসন থেকে সংসদে গিয়ে মতুয়া সম্প্রদায়ের কথা বলবেন।

গোপালগঞ্জ নারী সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য প্রার্থী সুবর্ণা ঠাকুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে মতুয়ারা দাবি করছেন মহিলা সংরক্ষিত আসন আমাদের দেওয়া হোক। তাহলে সনাতনীরা সুরক্ষিত থাকতে পারবে এবং দেশের কাজে অবদান রাখতে পারবে।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৭:২৫ ● ১৪১ বার পঠিত