শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
গলাচিপায় নিহত-নিখোঁজ জেলে পরিবারের মাঝে চেক বিতরণ
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় নিহত-নিখোঁজ জেলে পরিবারের মাঝে চেক বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের এবং এক আহত জেলেকে শনিবার মোট ৩ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মৎস্য অধিদপ্তর, গলাচিপা-এর উদ্যোগে নিহত ও নিখোঁজ ছয়জন জেলে পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং এক আহত জেলেকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর নিজ হাতে ভুক্তভোগীদের মাঝে এ চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলেদের দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি লাঘবে সরকার নিয়মিতভাবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এসডিিএমআর
বাংলাদেশ সময়: ২০:০৩:৫৬ ● ২৫ বার পঠিত
