শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬

তুচ্ছ ঘটনায় কলাপাড়ায় চাচাতো ভাই-ভাতিজাদের মারধরে যুবক হাসপাতালে

হোম » পটুয়াখালী » তুচ্ছ ঘটনায় কলাপাড়ায় চাচাতো ভাই-ভাতিজাদের মারধরে যুবক হাসপাতালে
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় চাচাতো ভাই-ভাতিজাদের মারধরে যুবক হাসপাতালে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাসেল মৃধা (৩৫) নামের এক যুবককে চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল মৃধাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শরীরের যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

আহত রাসেল মৃধা জানান, ২০২০ সালের এক রাতে তার চাচাতো ভাই শামীম মৃধার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখার পর তিনি সেই ব্যক্তিকে মারধর করেছিলেন। তখন থেকেই শামীম ও তার পরিবারের সদস্যরা তার প্রতি ক্ষিপ্ত। শুক্রবার রাতে পূর্ব ডালবুগঞ্জ গ্রামের বেতকাটা আলহেরা জামে মসজিদ থেকে তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন রাসেল। এসময় সঙ্গে তার বন্ধু বেল্লাল ছিলেন। মসজিদ থেকে কিছুদূর গেলে শামীম ও তার পরিবারের সদস্যরা তাকে গালমন্দ শুরু করে এবং এলোপাথারি মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শামীম মৃধা ও রুবেল মৃধা বিষয়টি জানতে চাইলে জানান, মূলত বেতকাটা আলহেরা জামে মসজিদের ইমামকে নিয়ে রাসেলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। ইমামকে এ পর্যন্ত কোনো ত্রুটি না থাকায় তারা তাকে রাখতে চান, কিন্তু রাসেল বাদ দিতে চাচ্ছিলেন। এ প্রসঙ্গে রাতের তর্কাতর্কি ও হাতাহাতি হয়েছে, তবে তারা দাবি করেছেন যে, রাসেল পরে বিষয়টি অন্যভাবে প্রচার করছে।

মহিপুর থানার ওসি মহব্বত খান জানান, এঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩৯ ● ১৪৪ বার পঠিত