বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬

দুমকিতে রাস্তা নিয়ে বিরোধে হামলা, মহিলাসহ আহত ৫

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে রাস্তা নিয়ে বিরোধে হামলা, মহিলাসহ আহত ৫
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকি গ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন গংদের সঙ্গে সিদ্দিক মৃধা গংদের দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা গংরা আবুল হোসেন গংদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

 

হামলায় সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাং (৬৫), আবুল হোসেন (৬৮), মূছা (২২) ও হানিফ হাওলাদার (৬২) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে একজনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে স্থানান্তর করা হয়।

 

অভিযুক্ত সিদ্দিক মৃধার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৪৮ ● ৮৫ বার পঠিত