মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬

অর্থাভাবে চোখের সামনে নিভে যাচ্ছে বাউফলে যুবকের জীবন

হোম পেজ » পটুয়াখালী » অর্থাভাবে চোখের সামনে নিভে যাচ্ছে বাউফলে যুবকের জীবন
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬


 

জহিরুল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

চিকিৎসার অভাবে পটুয়াখালীর বাউফল উপজেলার জহিরুল ইসলাম (৩১) নামের যুবকের জীবন এখন মানুষের সহানুভূতি ও মানবিক সহায়তার ওপর নির্ভর করছে। লিভার ক্যান্সারে আক্রান্ত জহিরুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাবার মৃত্যুর পর তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।

 

২০২৫ সালের শুরুতে হঠাৎ শারীরিক অবনতি শুরু হলে ঢাকা ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর জানা যায়, তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত। পরে চীনের ফুদা ক্যান্সার হাসপাতালে এক মাস চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৩২ লাখ টাকা। তবুও চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এখন জহিরুল বোনজামাই মনজুরুল আলমের বাড়িতে চিকিৎসা সহায়তার অপেক্ষায় রয়েছেন। চিকিৎসকরা আরও তিনটি কেমোথেরাপি, নিয়মিত ওষুধ ও পুনরায় চীনে চিকিৎসা নেওয়ায় জীবনের সম্ভাবনা দেখাচ্ছেন। তবে প্রতিদিনের ওষুধের খরচ মাত্রই প্রায় ৩ হাজার ২০০ টাকা, যা পরিবারই বহন করতে পারছেন না।

 

জহিরুল ইসলামের চিকিৎসায় সহায়তা পাঠাতে আগ্রহীরা নিম্নলিখিত মাধ্যমে অনুদান দিতে পারেন:

 

ব্যাংক: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, পান্থপথ শাখা, ঢাকা। হিসাব নং: ০০৫০১২০০১২৯০৪ (হিসাব নাম: জহিরুল ইসলাম) মোবাইল: বিকাশ/নগদ: ০১৮৫৫৭৭৮৯৬৮

 

মা মমিন নেচ্ছা কান্নাজড়িত কণ্ঠে বলেন, চোখের সামনে আমার ছেলেটা ধীরে ধীরে মরে যাচ্ছে। কেউ যদি পাশে দাঁড়ান, হয়তো আমার সন্তান বাঁচার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:১১ ● ১৮ বার পঠিত