শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
কলাপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলের সহযোগী সংগঠন।শিুক্রবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীরা পুষ্প অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার ভিত্তি। তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব।
পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী জানান, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শহীদদের ত্যাগকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। একুশের চেতনা আমাদের ঐক্য ও সংহতির শিক্ষা দেয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির খন্দকার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মুন্সি বিশেষভাবে অনুষ্ঠানে অংশ নেন।
সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শহীদদের ত্যাগের স্মৃতিকে পুনঃস্মরণ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার বার্তা বহন করেছে।
বাংলাদেশ সময়: ১৮:৫১:৩৯ ● ২৯ বার পঠিত
