শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬

নেছারাবাদে শহীদ ও ভাষা দিবস পালনে ব্যাপক অংশগ্রহণ

হোম পেজ » বিবিধ » নেছারাবাদে শহীদ ও ভাষা দিবস পালনে ব্যাপক অংশগ্রহণ
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

নেছারাবাদে শহীদ ও ভাষা দিবস পালনে ব্যাপক অংশগ্রহণ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি (শনিবার) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত নেছারাবাদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর উপজেলা প্রশাসন, নেছারাবাদ উপজেলা বিএনপি, স্বরূপকাঠি পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, পুলিশ প্রশাসন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বরূপকাঠি প্রেসক্লাব, স্বরূপকাঠি রিক্সা শ্রমিক ইউনিয়ন ও স্বরূপকাঠি পল্লী বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি বিনম্র সম্মান জ্ঞাপন করেন এবং মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নেছারাবাদে শহীদ ও ভাষা দিবস পালনে ব্যাপক অংশগ্রহণ

 

দিবসটির দ্বিতীয় প্রহরে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে একটি প্রভাতফেরি উপজেলা চত্বর থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৩৬ ● ৫ বার পঠিত