বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬

গলাচিপায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬


 

গলাচিপায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

আসন্ন ২১ ফেব্রুয়ারি ২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে। বৃহস্পতিবার বিকেলে প্রশাসনের দরবার হলে স্থানীয় সরকার কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

 

প্রস্তুতি সভায় আগামী দিবসের নানা কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এতে রয়েছে প্রভাত ফেরি, শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও পুরস্কার বিতরণ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার্স ইনচার্জ মো: জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মেজবাহ উদ্দিন এবং উপজেলা প্রক্ষেশালী মো: জাহাঙ্গীর আলম। এছাড়া গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, বিএনপি যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান নেছার, গণধিকারের সাধারণ সম্পাদক জাকির মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের মো: মোহেব উল্লাহ এনিম, বিএনপি নেতা আশরাফুজ্জামান ও উপজেলা জামাতে আমির মোঃ জাকির হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভার সার্বিক আয়োজন ও আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৮ ● ১৯ বার পঠিত