বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
৮ বছর পর কাটছে সংকট আগৈলঝাড়ায় একসঙ্গে ৮ চিকিৎসকের যোগদান
হোম পেজ » বরিশাল » ৮ বছর পর কাটছে সংকট আগৈলঝাড়ায় একসঙ্গে ৮ চিকিৎসকের যোগদান

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
দীর্ঘ আট বছর ধরে চলমান চিকিৎসক সংকট কাটতে শুরু করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) থেকে নিয়োগপ্রাপ্ত আটজন চিকিৎসক বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে; চিকিৎসা নিতে এসে আর চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হবে না বলে আশা করছেন তারা।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে নবনিযুক্ত চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শিশির কুমার গাইন, ডা. মিলন হালদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত চিকিৎসকরা হলেন- মোসা. সুমাইয়া তাসনীম তনিমা, মো. শামীম হোসেন, সাবরিনা ইসলাম, নাসফিন জাহান নিসা, শাহানাজ পারভীন সেতু, শাহ মো. বদরুল আলম ও নুসরাত জাহান। দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার জানান তারা।
বাংলাদেশ সময়: ১৯:০৫:৪৭ ● ১১৭ বার পঠিত
