বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে: সুজনের মতবিনিময় সভায় বক্তারা

হোম পেজ » বরিশাল » নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে: সুজনের মতবিনিময় সভায় বক্তারা
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬


 

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে: সুজনের মতবিনিময় সভায় বক্তারা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় দি হাঙ্গার প্রজেক্ট ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে ‘নির্বাচন পরবর্তী বাস্তবতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ড. বিনয় ভুষন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর জেমস রিপন বাড়ৈ, উপজেলা দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, সুজন সদস্য নাছির উদ্দিন, ফারুক আকন, পরিমল রায়, দেব দুলাল বাড়ৈ, শিক্ষক আবুল কালাম আজাদসহ প্রমুখ।

 

বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বিগত নির্বাচনগুলোর তুলনায় অধিক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তারা জানান, আগৈলঝাড়া হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার ভোটাররা শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৪০ ● ৩১ বার পঠিত