বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিল শুরু
হোম পেজ » বরগুনা » আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিল শুরু![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে ছারছীনা শরীফের কুতুবুল আলম আল্লামা শাহ্সূফী নেছারুদ্দীন আহমদ (রহঃ) এর ৭৪তম, মুজাদ্দেদে যামান শাহ্সূফী হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ) এর ৩৬তম ও বাহরে শরীয়ত শাহ্সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল শুরু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরীব আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) এর জিকিরের তা’লীম পরিচালনা ও কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে শুরু হয়।
আগামী ২০ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ২০:৫৭:০৩ ● ২২ বার পঠিত
