মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ছারছীনার পীর

হোম পেজ » ইসলামী জীবন » প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ছারছীনার পীর
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 

প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ছারছীনার পীর

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

ছারছীনা শরীফের পীর ছাহেব ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমান ও তাঁর মন্ত্রীপরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

 

তিনি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে প্রত্যাবর্তনের পর মাতৃবিয়োগের শোক সত্ত্বেও মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করেন। নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তিনি দেশের শাসনভার গ্রহণ করেছেন।

 

তিনি আরও বলেন, জনগণ হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামের নির্দেশনা মোতাবেক জীবন ও কর্ম পরিচালনার প্রত্যাশায় তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি দোয়া করেন, তাঁর পথচলা দেশীয় পরিমণ্ডলের গণ্ডি পেরিয়ে মুসলিম বিশ্বের নেতৃত্বে প্রতিষ্ঠিত হোক এবং মানবসেবা, ন্যায় ও দেশপ্রেম হোক তাঁর ব্রত।

 

বার্তায় প্রত্যাশা ব্যক্ত করা হয়, ধর্মীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি সুবিজ্ঞ ওলামায়ে কেরামের মতামত গ্রহণ করবেন এবং নির্ভীকচিত্তে দেশের কল্যাণে এগিয়ে চলবেন। সবশেষে তিনি উল্লেখ করেন, ইনশাআল্লাহ দেশের হক্কানী আলেম সমাজ তাঁর পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:২০ ● ৩৫ বার পঠিত