মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
নুরুল হক নুর প্রতিমন্ত্রী: গলাচিপায় বিএনপি-গণঅধিকারের আনন্দ মিছিল
হোম পেজ » লিড নিউজ » নুরুল হক নুর প্রতিমন্ত্রী: গলাচিপায় বিএনপি-গণঅধিকারের আনন্দ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত বিজয়ী প্রার্থী, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় গলাচিপায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গলাচিপা উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের সমন্বয়ে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের মো. মহিবুল্লাহ এনিম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ. সোবাহান, বিএনপি নেতা মো. নেছার রাড়ী, মো. ওয়াদুদ ও মো. রাসেল রহমান। এছাড়া গণঅধিকার পরিষদের মহিলা নেত্রী ও গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরিচিত মুখ মাহমুদা বেগমসহ বিএনপি ও যুব অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিল চলাকালে পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
বাংলাদেশ সময়: ১৯:১০:০০ ● ২৯ বার পঠিত
