মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ: আগৈলঝাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

হোম পেজ » বরিশাল » তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ: আগৈলঝাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ: আগৈলঝাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশাল-১ আসনের বিএনপির সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার নির্বাচনী এলাকা আগৈলঝাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শপথের পর আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলীর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়ে বাশাইল হাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী, সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক, সাবেক বিএনপি নেতা কালাম মোল্লা ও ফারুক শিকদার। সভা শেষে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৪:০৪ ● ৩১ বার পঠিত