শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
নবনির্বাচিত এমপি জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে
হোম » গণমাধ্যম » নবনির্বাচিত এমপি জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার রাতে প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জহির উদ্দিন স্বপন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সকল সাংবাদিকদের সঙ্গে মিলে মিশে কাজ করতে হবে। আমি সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা করবো।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহ্মেদ পান্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, সাংবাদিক আকাশ মাহামুদ, লুৎফর রহমান মানিকসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪৭ ● ১৩৪ বার পঠিত
