শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
পাথরঘাটায় গণপিটুনিতে দুই চোখ উপড়ে ফেলার পর যুবকের মৃত্যু
হোম পেজ » বরগুনা » পাথরঘাটায় গণপিটুনিতে দুই চোখ উপড়ে ফেলার পর যুবকের মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটা উপজেলায় গণপিটুনি শেষে দুই চোখ উপড়ে ফেলার পর গুরুতর আহত সুজন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সুজন মধ্য লেমুয়া বড় বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও অস্ত্র বহনের অভিযোগও রয়েছে বলে এলাকাবাসী দাবি করেন। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষুব্ধ কিছু লোকজন তাকে আটক করে দুই চোখ উপড়ে ফেলে এবং এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:০৫:৪২ ● ৪০ বার পঠিত
