মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

হোম » ঢাকা » গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬


 

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনের বঙ্গবন্ধু সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে, যা এলাকায় আতংক সৃষ্টি করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের ফলে বিকট শব্দ হয় এবং আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কে বা কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি।

গোপালগঞ্জ সদর থানায় এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও কথা বলতে না পারায় মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৭ ● ১০১ বার পঠিত