মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬

পাল্টাপাল্টি অভিযোগ বরগুনা-২: বিকেলে জামায়াতের, সন্ধ্যায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

হোম » লিড নিউজ » পাল্টাপাল্টি অভিযোগ বরগুনা-২: বিকেলে জামায়াতের, সন্ধ্যায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬


 

বিকেলে জামায়াতের, সন্ধ্যায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বরগুনা-২ আসনে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনা শহরে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপিকে দোষারোপ করেন জামায়াতের নেতা ও প্রার্থী ডা. সুলতান আহমেদ। একই দিন সন্ধ্যায় বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

 

ডা. সুলতান আহমেদ অভিযোগ করেন, তার সমর্থক সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর পাথরঘাটায় বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তিনি বলেন, বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির সমর্থকরা ১১ দলীয় জোট আয়োজিত শেষ নির্বাচনী সভায় যেতে বাধা দিয়েছে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

 

অপরদিকে নুরুল ইসলাম মনি এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, নির্বাচনের বাকি দুই দিনে জামায়াত শিবির নানা ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাতে পারে। ভোটের দিন তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভোট গণনায় বাধা দেওয়ারও চেষ্টা করতে পারে। তিনি জানান, বাইরের লোকজনকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে সাংবাদিকদের কোনো বাধা দেওয়া হয়নি এবং কোনো নির্দেশও দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২২:১৯:১৯ ● ১৯৫ বার পঠিত