সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬

পিরোজপুর-৩ ধানের শীষের জনসভা ও নারী সমাবেশে ভোটারদের বিপুল অংশগ্রহণ

হোম » পিরোজপুর » পিরোজপুর-৩ ধানের শীষের জনসভা ও নারী সমাবেশে ভোটারদের বিপুল অংশগ্রহণ
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

পিরোজপুর-৩: ধানের শীষের জনসভা ও নারী সমাবেশে ভোটারদের বিপুল অংশগ্রহণ

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ সময় এসে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি মনোনিত প্রার্থী রুহুল আমিন দুলাল বিশাল জনসভা করে গেলেন। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ধানের শীষের প্রার্থীর ওই সভায় বিপুল সংখ্যাক ভোটারদের সমাবেশ ঘটে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

সোমবার বিকাল ৩টায় মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত ওই জনসভায় অংশগ্রহণকারীরা ভোটাধিকার, গণতন্ত্র ও এলাকার সার্বিক উন্নয়নের গুরুত্ব নিয়ে রুহুল আমিন দুলালের বক্তব্য শ্রবণ করেন।

জনসভায় প্রার্থী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি ভোটারদের সঙ্গে নিয়ে জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাজনীতি গড়ে তুলব।

 

পরে আজ সোমবার এ্কই দিন সন্ধ্যায় মঠবাড়িয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নারীদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা এবং সামাজিক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

 

নেতাকর্মীদের ভাষ্যমতে, জনসভা ও নারী সমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসন্ন নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনমত গড়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। প্রার্থী রুহুল আমিন দুলালের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব কে এম হুমায়ুন কবির সাগরকন্যাকে বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। ধানের শীষের এই জনসভা ছিল অত্যন্ত সফল।

বাংলাদেশ সময়: ২১:১৭:২৭ ● ১৭২ বার পঠিত